ads

শনিবার , ২৭ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এখন তানজিন তিশার মনোযোগ যে দিকে

খবর টি পড়েছেন : ৭৭৮
এখন তানজিন তিশার মনোযোগ যে দিকে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঢাকায় নেই অভিনেত্রী তানজিন তিশা। পরিবারের সঙ্গে বেড়াতে গিয়েছেন দেশের বাইরে। সপ্তাহ খানেকের বেশি অবস্থান অবস্থান করবেন। জানা গেছে ভারতে গিয়েছেন তিনি। সেখানে পর্যটনস্থানগুলো ঘুরে ঘুরে দেখবেন। তিশা বললেন, ‘এটা পারিবারিক ট্যুর। সবাই মিলে দারুণ সময় কাটাতেই এই সফর। এসেই শিডিউল মোতাবেক শুটিংয়ে অংশ নেব।’

Shamol Bangla Ads

এই মুহুর্তে নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ইউটিউবে তার অভিনীত নাটকের মিলিয়ন মিলিয়ন ভিউ। পরিচালকদের নাটকের শিডিউল মেলাতে হিমশিম খেতে হয় তার। উৎসব মানেই যেনো তিশা অভিনীত ডজন ডজন নাটক। অথচ বিগত দুই ঈদের মতো বড় উৎসবে তিশা অভিনীত নাটকের সংখ্যা কমে এসেছে। এখনও নাটকের শুটিংয়ের শিডিউল হাতে গোনা।

কাজেই তিশা ভক্তদের কাছে কৌতুহলির কারণ এটি। প্রিয় অভিনেত্রীর কাজের সংখ্যা কমে যাওয়ায় অনেকটা মন খারাপও তাদের। তিশা যখন বিদেশ বেড়াতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখনই তোলা হয় এই কথা। নাটকের শুটিং কমিয়ে দিয়েছেন কেনো? টেলিফোনের ওপাশ থেকে সহাস্যে তিশা জানালেন, ‘কম কই? করছি তো। তবে এখন আগের চেয়ে আরও সচেতন হয়ে করছি। দর্শকরা আমার থেকে যে ধরণের কাজ আশা করেন সে ধরনের গল্পতেই করার চেষ্টা করছি।’

Shamol Bangla Ads

উত্তর শুনে মনে হলো প্রশ্নটা এড়াতে চাইলেন তিশা। কৌশলী উত্তর দিয়ে কিছু একটা আড়ালের চেষ্টা করলেন। ফের প্রশ্ন ওটিটির কারে দিকে মনোযোগ দিচ্ছেন নাকি? তিশা বললেন, শুধু ওটিটি নয় বলতে পারেন ভালো কাজের দিকে আরও মনোযোগ দিয়েছি। তবে এখন তো ওটিটিতে দারুণ দারুণ কাজ হচ্ছে। সেদিক থেকেও প্রস্তাব আসছে। হুটহাট করে তো কাজ করা যাবে না। কিছু কাজ নিয়ে কথা হয়েছে। আলোচনা শেষ পর্যায়েও আছে। হতে দেশে ফিরেই সে কাজগুলো নিয়ে আপডেট জানাতে পারব।

কাজগুলোর বিষয়ে একটি বলা যাবে এখন? তিশা বললেন, ‘বারণ আছে। আপাতত কিছুই বলতে পারবো না। কাজ করলে তো সবাই দেখতে পারবেন।’
ওটিটিতে ইতোমধ্যে অভিষেক হয়েছে তানজিন তিশার। তার অভিনীত প্রথম ওয়েব সিরিজে ‘শিকল’। এতে নন্দিনী চরিত্রে অভিনয় করেন তিশা।
তানজিন তিশা অভিনয়ের পাশাপাশি একজন সফল মডেল ও টেলিভিশন উপস্থাপিকাও। ফ্যাশন শুট ও র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে তিশার কর্মজীবন শুরু হয় তার। এখনও এ মাধ্যমে কাজ করছেন নিয়মিত।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নজরুল প্রয়াণ দিবসে টিভিতে নানা আয়োজন পরবর্তী সংবাদ বলিউডে সালমান খানের ৩৪ বছর

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads