ads

বৃহস্পতিবার , ২৫ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আসছে ইমরান-পড়শীর নতুন গান

খবর টি পড়েছেন : ৪৪৯
আসছে ইমরান-পড়শীর নতুন গান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নতুন গান নিয়ে আসছেন সাবরিনা পড়শী। ডুয়েট একটি গানে জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুলের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তিনি। এর আগে এই জুটির ‘জনম জনম’, ‘আবদার’, ‘হূদয় আমার’সহ বেশ কিছু গান জনপ্রিয়তা পায়। সর্বশেষ গত বছর সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় তাদের গানচিত্র ‘এক দেখায়’। সেটিও এক কোটি ৮০ লাখের বেশি ভিউ পেয়েছে ইউটিউবে।

Shamol Bangla Ads

জানা যায়, নতুন গানটির শিরোনাম এখনো ঠিক হয়নি। এটি লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত করেছেন ইমরান নিজেই। বান্দরবানে সম্পন্ন হয়েছে গানটির শুটিং। মডেল হয়েছেন ইমরান ও পড়শী দু’জনই।

Shamol Bangla Ads

গানটি প্রসঙ্গে পড়শী বলেন, ‘এখনো শিরোনাম ঠিক করিনি তবে আমাদের আগের গানগুলোর মতো এটিও সফট রোমান্টিক। আমাদের কাছে শ্রোতারা যে ধরনের গান আশা করেন এটি ঠিক সে ধরনেরই গান। বান্দরবানে দুই দিন ধরে গানটির শুটিং হয়েছে। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। এখনো সিদ্ধান্ত নেইনি গানটি কোন চ্যানেল থেকে প্রকাশ করব। এমনও হতে পারে ইমরান ভাই কিংবা আমার ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশ পাবে।’

গানের পাশাপাশি অভিনয়েও চমক দিচ্ছেন পড়শী। গত ঈদে প্রচার হয়েছে তার অভিনীত নাটক ‘শাদী মোবারক’। অভিনয়ে কি পড়শীকে নিয়মিত পাওয়া যাবে? তিনি বলেন, ‘ভালো গল্প ও চরিত্র পেলে অভিনয় করব। কিন্তু অভিনয়ের জন্য প্রতিদিন ক্যামেরার সামনে দাঁড়াব— এমন কোনো কথা দিতে পারছি না। কিছু কাজ একান্ত ভালো লাগা থেকে করি। অভিনয়-মডেলিংয়ের বিষয়টিও তেমনই। তবে যা কিছুই করি না কেন, গানের ভুবনেই থাকতে চাই সবসময়। কারণ, গানই আমার প্রাণ।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ আসিফের নতুন গান ‘আমায় নিয়ে খেলছো তুমি’ পরবর্তী সংবাদ জেমসের নতুন গান আসছে

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads