ads

সোমবার , ২২ আগস্ট ২০২২ | ৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বিএনপি’র বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
আগস্ট ২২, ২০২২ ৩:০১ অপরাহ্ণ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, যানবাহনের ভাড়া বৃদ্ধি, বিদ্যুতের সীমাহীন লোডশেডিং ও সকল পণ্যের মূল্যবৃদ্ধি এবং ভোলা জেলায় ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রাহিম হত্যার প্রতিবাদে শেরপুরের শ্রীবরদীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২২ আগস্ট সোমবার বিকেলে উপজেলার গড়জরিপা খামারপাড়া বাজারে ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি মো. মাহমুদুল হক রুবেল। গড়জরিপা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল ও জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো আবু রায়হান রুপম।

ওইসময় অন্যান্যের মধ্যে শ্রীবরদী উপজেলা বিএনপি নেতা এস এম সোহান, এডভোকেট রেজুয়ান উল্লাহ, শ্রীবরদী শহর বিএনপির সভাপতি মো ফজলুল হক চৌধুরী অকুল, জেলা ছাত্রদলের সভাপতি মো শওকত হোসেন, বিএনপির প্রবীণ নেতা গোলাম মোস্তফা নান্ডা, বিএনপি নেতা খোকন কমিশনার, গড়জরিপা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো ইসরাফিল হোসেন নেদা মেম্বার, শ্রীবরদী উপজেলা উপজেলা যুবদল সভাপতি আবু রায়হান মো আল বেরুনী, সাধারণ সম্পাদক লিটন , উপজেলা ছাত্রদল সভাপতি রাজন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফজলুল করিম লাকিসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads