ads

সোমবার , ২২ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে যৌতুক নির্যাতন মামলায় পুলিশ কনস্টেবল স্বামীর কারাদন্ড

খবর টি পড়েছেন : ৮১১
শেরপুরে যৌতুক নির্যাতন মামলায় পুলিশ কনস্টেবল স্বামীর কারাদন্ড
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে যৌতুকের দাবি আদায়ে ব্যর্থ হয়ে স্ত্রীকে নির্যাতনের এক মামলায় আল-আমিন (৩০) নামে এক পুলিশ কনস্টেবল স্বামীর কারাদন্ড হয়েছে। ২২ আগস্ট সোমবার দুপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আখতারুজ্জামান ওই রায় ঘোষনা করেন।

Shamol Bangla Ads

রায়ে আল-আমিনের উপস্থিতিতে তাকে সংশ্লিষ্ট আইনের ১১ (গ) ধারায় দোষী সাব্যস্ত করে ১ বছর সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। আল-আমিন নকলা উপজেলার পশ্চিম নকলা এলাকার মৃত আক্কাছ আলীর ছেলে ও রাজধানী ঢাকার ডিএমপিতে কর্মরত পুলিশ কনস্টেবল।

রায়ের বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের স্পেশাল পিপি গোলাম কিবরিয়া বুলু জানান, ২০১৯ সালের ২৪ জুন আল-আমিন কর্মস্থল থেকে ছুটিতে নিজ বাড়িতে ফিরে স্ত্রী ২ সন্তানের জননী মিনারা বেগমের কাছে ২ লাখ টাকা যৌতুক দাবি করেন। কিন্তু মিনারা মৃত পিতার কষ্টের সংসার থেকে যৌতুকের দাবি পূরণে অস্বীকার করলে আল-আমিন তাকে পিটিয়ে আহত করে। পরে হাসপাতালে চিকিৎসা শেষে পরদিন থানায় মামলা দিতে ব্যর্থ হয়ে ২৭ জুন আল-আমিন ও তার মা আনোয়ারা বেগমকে আসামী করে ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন মিনারা বেগম।

Shamol Bangla Ads

তদন্ত শেষে পরের বছরের ১ এপ্রিল একমাত্র আল-আমিনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন নকলা থানার তৎকালিন এসআই রাজীব ভৌমিক। ওই মামলায় বিচারিক পর্যায়ে ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারী অভিযোগ গঠন করা হয় এবং বাদীনি-ভিকটিম, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ ৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে চলতি বছরের ১৭ জুলাই উভয় পক্ষের যুক্তিতর্ক গ্রহণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গাজীপুরের বরখাস্ত মেয়র জাহাঙ্গীরের ৭ মামলায় জামিন হাইকোর্টে পরবর্তী সংবাদ পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন’র পরিচালনা পর্ষদের…

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads