ads

রবিবার , ২১ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পুত্র সন্তানের মা হলেন সোনম কাপূর

খবর টি পড়েছেন : ৪৭৮
পুত্র সন্তানের মা হলেন সোনম কাপূর
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

পৃথিবীর আলো দেখল সোনম কাপূর ও আনন্দ অহুজার সন্তান। ২০ অগস্ট শনিবার লন্ডনের একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী।

Shamol Bangla Ads

জানা যায়, লন্ডনে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মুম্বাইয়ের বাড়িতে আসবেন সোনম। সেখানে বাবা-মায়ের সঙ্গে ছয় মাস কাটাবেন। এরপরে অভিনেত্রী লন্ডন বা দিল্লিতে চলে যাবেন। দুই জায়গাতেই তার নিজস্ব বাড়ি রয়েছে। কোথায় থাকবেন, এখনও সিদ্ধান্ত নেননি।

চলতি বছর মার্চের শুরুতে অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেছিলেন এই তারকা দম্পতি। তারপর থেকেই নিয়মিত শিরোনামে ছিলেন সোনম। সন্তানধারণের শেষ কয়েক সপ্তাহ বাড়তি সতর্কতা অবলম্বন করতে দেখা গিয়েছিল তাকে। শেষমেশ এল সেই বহু কাঙ্ক্ষিত মুহূর্ত। সোনম কপূরের মা নেটমাধ্যমে তার নাতিকে স্বাগত জানিয়ে পোস্ট দিয়েছেন। সেই পোস্ট দেখে অভিনন্দন জানিয়েছেন নীতু কপূর।

Shamol Bangla Ads

স্বামীকে শুভেচ্ছা জানিয়ে সোনম লিখেছিলেন, ‘আমি জীবনে নিশ্চয়ই কোনো পুণ্য করেছি, যার গুণেই তোমায় স্বামী হিসেবে পেয়েছি। তোমার সঙ্গে কারও তুলনা হয় না’।

স্বামীকে ভালোবাসায় ভরিয়ে দিয়ে সোনম আরও লেখেন, ‘সেরা বাবা হবে তুমি। কারণ, তুমি চিরদিনই ভালো ছাত্র। অনেক অনেক অনেক ভালবাসা প্রিয়!’

অতঃপর সত্যিই জীবনের সেই মোড় এসে পড়ল। প্রথম সন্তানকে ঘিরে এখন আনন্দ জোয়ার সোনম-আনন্দের সংসারে। মুম্বাইয়ে কপূর পরিবারও নবজাতককে স্বাগত জানাতে প্রস্তুত। দাদু হলেন অনিল কপূর।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অনন্তর বিরুদ্ধে মামলা করবেন ইরানি নির্মাতা পরবর্তী সংবাদ আবেদনময়ী রূপে আবারও জয়া

সর্বশেষ - অন্যান্য

Shamol Bangla Ads