ads

সোমবার , ২২ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আবেদনময়ী রূপে আবারও জয়া

খবর টি পড়েছেন : ৩৫১
আবেদনময়ী রূপে আবারও জয়া
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি অভিনয়ে যেমন সক্রিয়, তেমনি সক্রিয় সোশ্যাল মিডিয়ায়ও। প্রায়ই ভিন্ন ভিন্ন লুকে ছবি এবং ভিডিও ফেসবুকে পোস্ট করে তিনি মাথা ঘুরিয়ে দেন নেটবাসীর। ওই ধারাবাহিকতায় আবারও তিনি ঝড় তুললেন সোশ্যাল মিডিয়ায়। ২২ আগস্ট সোমবার সকালে নতুন ফটোশুটের কিছু ছবি শেয়ার করেছেন জয়া। ঝলমলে সেই ছবিগুলোতে তিনি ধরা দিয়েছেন খোলামেলা, আবেদনময়ী রূপে। পেছনে আগুনরঙা আলোর অস্তিত্ব।

Shamol Bangla Ads

কিন্তু ছবির রঙের আগুন নয়, বরং জয়ার রূপের আগুনেই পুড়ছে ভক্তদের মন। মন্তব্যের ঘরে ঢুঁ মেরে এমনটাই জানা গেল।

এক অনুসারী মন্তব্য করেছনে, ‘গরম আর লোডশেডিংয়ে এমনিতেই থাকতে পারছি না। তার ওপর আবার আরও গরমের ছবি! শীতকালের জন্য কিছু রাখেন আপা!’ আরেক অনুসারী লিখেছেন, ‘এ কারণেই আজ তাপমাত্রা অনেক বেশি!’

Shamol Bangla Ads

অবশ্য অনেকে নেতিবাচক মন্তব্যও করেছেন। তবে ভালো-মন্দ কোনো মন্তব্যেই সাড়া দেন না জয়া। ছবিগুলো প্রকাশের মাত্র ২ ঘণ্টায় ২৩ হাজারের বেশি রিঅ্যাকশন ও ২ হাজারের বেশি মন্তব্য জমা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পুত্র সন্তানের মা হলেন সোনম কাপূর পরবর্তী সংবাদ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য আবেদনপত্র আহবান