ads

বৃহস্পতিবার , ১৮ আগস্ট ২০২২ | ৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে রশিতে পেচিয়ে প্রাণ গেল শিশুর

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
আগস্ট ১৮, ২০২২ ৮:২৮ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে রশিতে পেচিয়ে ফাঁস লেগে হাবিবা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ১৮ আগস্ট বৃহস্পতিবার সকালে পৌর শহরের মথুরাদী এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার হাসেন আলীর মেয়ে।

Shamol Bangla Ads

নিহত শিশুর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ঘরের ভিতর রশি দিয়ে খেলছিল শিশু হাবিবা। ওইসময় জানালার রডের সাথে রশি পেচিয়ে গলায় ফাঁস লেগে শ্বাসরোধ হয়ে পড়ে তার। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. জেএম রাসেল হাসান বলেন, শিশুটি হাসপাতালে ভর্তির আগেই মারা গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, আমরা হাসপাতাল থেকে ওই শিশুর লাশ উদ্ধার করেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads