ads

বুধবার , ১৭ আগস্ট ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিরিজ বোমা হামলার প্রতিবাদে শেরপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
আগস্ট ১৭, ২০২২ ৬:২৫ অপরাহ্ণ

বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশের ৬৩ জেলায় জঙ্গি সংগঠন জেএমবির একযোগে সিরিজ বোমা হামলাসহ সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শেরপুর জেলা আওয়ামী লীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৭ আগস্ট বুধবার বিকালে শহরের চকবাজারস্থ আওয়ামী লীগের কার্যালয় হতে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রঘুনাথবাজার মোড়ে গিয়ে শেষ হয়।

Shamol Bangla Ads

মিছিলের নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি।

পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাডভোকেট মজদুল হক মিনু, ফখরুল মজিদ খোকন ও মিনহাজ উদ্দিন মিনাল, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু, সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম শেলু, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আওলাদুল ইসলাম আওলাদ, শহর আওয়ামী লীগের সভাপতি প্রকাশ দত্ত, সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, ভারপ্রাপ্ত পৌর মেয়র নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শোয়েব হাসান শাকিল প্রমুখ। সমাবেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

Shamol Bangla Ads

সমাবেশে বক্তারা বলেন, ২০০৫ সালের এই দিনে বিএনপি-জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদদে জঙ্গিরা সারা দেশে সিরিজ বোমা হামলা চালিয়ে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করে। বিএনপির চলমান আন্দোলনের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, দেশের মানুষ জঙ্গি তৎপরতা, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা মেনে নেবে না। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অধীনে বাংলাদেশ নিরাপদ আছে এবং থাকবে।

Need Ads