ads

বুধবার , ১৭ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপি হলো বাংলাদেশ নালিশ পার্টি: ওবায়দুল কাদের

খবর টি পড়েছেন : ২৯৭
বিএনপি হলো বাংলাদেশ নালিশ পার্টি: ওবায়দুল কাদের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে বাংলাদেশ নালিশ পার্টি বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দেশজুড়ে ২০০৪ সালের সিরিজ বোমা হামলার ১৭ বছরের বিষয়ে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এই কথা বলেন।

Shamol Bangla Ads

ওবায়দুল কাদের তাঁর ভাষণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্যে করে বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দূতের কাছে নালিশ করে কোনো লাভ হবে না। কারণ, কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে তদন্ত করার ক্ষমতা জাতিসংঘের নেই।’

যেনতেনভাবে ক্ষমতায় আসার দিন শেষ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মির্জা ফখরুল সাহেব বোমাবাজির দিন শেষ, গ্রেনেডবাজির দিন শেষ। মানুষ খুন করে ক্ষমতায় আসার দিন শেষ।’ এ সময় বিএনপিকে বাংলাদেশে জঙ্গিবাদের ঠিকাদার ও পৃষ্ঠপোষক বলেও উল্লেখ করেন তিনি।

Shamol Bangla Ads

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আগামী নির্বাচনে প্রমাণ করে দিতে হবে—এই দেশ বঙ্গবন্ধুর দেশ, এই দেশ শেখ হাসিনার দেশ।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ আয়নাঘরের কথাগুলো আমরা আগে থেকেই বলছি : মির্জা… পরবর্তী সংবাদ আমাদের বিচার চাইতেও বাধা দেওয়া হয়েছে : ব্যাচেলেটকে…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads