ads

বুধবার , ১৭ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আয়নাঘরের কথাগুলো আমরা আগে থেকেই বলছি : মির্জা ফখরুল

খবর টি পড়েছেন : ৩৩৯
আয়নাঘরের কথাগুলো আমরা আগে থেকেই বলছি : মির্জা ফখরুল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

অনলাইন পোর্টাল নেত্র নিউজের তথ্যচিত্র ‘আয়নাঘর’ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আয়নাঘরের মতো কথাগুলো আমরা বহু আগে থেকেই বলছি। নেত্র নিউজ বলেছে বলেই আপনারা গুরুত্ব দিচ্ছেন, বিশ্ববাসী গুরুত্ব দিচ্ছে।’

Shamol Bangla Ads

বুধবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘আমরা কিন্তু এই যে গুম করে নিয়ে যায়, গুম করে রাখে, তাদের অনেককে মেরে ফেলে, তাদের অনেককে হয়তো ছেড়ে দেয়, ভয়ে কেউ কোনো কথা বলে না—এই কথাগুলো বহুবার বলেছি। আজকে নেত্র নিউজের নিউজটা সব জায়গায় ছড়িয়ে পড়েছে বলে সবাই জানতে পারছি যে, এই ধরনের ঘটনা ঘটছে। ভয়ভীতি দেখিয়ে, ত্রাস সৃষ্টি করে মানুষকে গুম করে হত্যা করেই তো একটা ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় টিকে থাকে, টিকে থাকতে চায়, টিকে থাকার চেষ্টা করে। সেই চেষ্টাটাই তাঁরা করছেন।’ এর আগে মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে ‘আয়নাঘর’ নিয়ে জাতিসংঘকে তদন্তের আহ্বান জানান বিএনপি মহাসচিব।

বুধবারের সংবাদ সম্মেলনে অর্থনীতির দুরবস্থার জন্য ‘সরকারের দুর্নীতিকে’ দায়ী করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘সরকারের দুর্নীতি এবং ব্যর্থতার কারণেই আজ দেশে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যেখানে বিনিয়োগ করার প্রয়োজন নাই, সেখানে সরকার টাকা দিচ্ছে। ১০ হাজার কোটি টাকার পদ্মা সেতু ৩০ হাজার কোটি টাকায় নিয়ে গেছে। দুর্নীতির কারণেই দ্রব্যমূল্য বাড়ছে।’
এদিকে দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সফররত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কমিশনের এশিয়া-প্যাসিফিক শাখার প্রধান ররি মুনগোবেনের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বুধবার দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে চার প্রতিনিধি দল মুনগোবেনের সঙ্গে দেখা করেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন—দলের আন্তর্জাতিক সম্পর্ক কমিটির সদস্য শ্যামা ওবায়েদ, তাবিথ আউয়াল, মানবাধিকারবিষয়ক কমিটির ব্যারিস্টার আবরার ইলিয়াস।

Shamol Bangla Ads

দীর্ঘ ৫০ মিনিটের বৈঠক শেষে হোটেল লাউঞ্জে সাংবাদিকদের আসাদুজ্জামান আসাদ বলেন, ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি কেমন, সেটা নিয়ে আমাদের সঙ্গে কথা হয়েছে। আমরা আমাদের বক্তব্য তাঁকে বলেছি। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আমরা ব্যাখ্যা করেছি, যেটা পত্র-পত্রিকায় বিভিন্ন সময়ে এসেছে।’

শ্যামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আপনারা (গণমাধ্যমের সাংবাদিক) যেভাবে দেখেন, বিএনপি সেভাবেই দেখে। সারা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নতুন করে বলার কিছু নেই। সবই আপনারা জানেন, সকলে জানে।’
এর আগে গত রবিবার চার দিনের সফরে বাংলাদেশে আসেন চিলির সাবেক প্রেসিডেন্ট জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাশেলেত। ২০১৮ সালের আগস্ট থেকে তিনি এই দায়িত্ব পালন করছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ব্যবসায়ীরা পরিস্থিতির সুযোগ নিচ্ছেন : বাণিজ্যমন্ত্রী পরবর্তী সংবাদ বিএনপি হলো বাংলাদেশ নালিশ পার্টি: ওবায়দুল কাদের

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads