ads

বুধবার , ১৭ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলা অনেক দিন তাজা রাখার তিন উপায়

খবর টি পড়েছেন : ৪৩৮
কলা অনেক দিন তাজা রাখার তিন উপায়
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বাজারে অন্যসব নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে আমিষ, ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ কলার দামও। জাত ভেদে কলার হালি ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। কিন্তু এতো দাম দিয়ে কিনে আনা কলা যথাযথভাবে সংরক্ষণের অভাবে হয়তো পড়ে নষ্ট হয়ে যেতে পারে। তবে সাধারণ কয়েকটি উপায় জানা থাকলে সহজেই এড়ানো যেতে পারে এ ধরনের বিড়ম্বনা।

Shamol Bangla Ads

কলা দ্রুত পাকাতে সাহায্য ইথিলিন নামক একটি বায়বীয় হরমোন। কলাও তার ব্যতিক্রম না। মূলত যে বৃন্তের মাধ্যমে কলা কাঁদিতে লেগে থাকে সেই অংশ থেকেই নির্গত হয় ইথিলিন গ্যাস। কলা যদি সমতল স্থানে রেখে দেওয়া হয় তবে এই হরমোনের ক্ষরণ বেড়ে যায়। কলা পাকেও তাড়াতাড়ি। কিন্তু কলা ঝুলিয়ে রাখলে কম পরিমাণে ইথিলিন গ্যাস নির্গত হয় এবং দেরিতে পাকে। পাশাপাশি ঝুলিয়ে রাখলে বায়ু চলাচলের ফলে গ্যাস কিছুটা উড়ে যায়।

যদি ঝুলিয়ে না রাখতে চান তবে কলার বৃন্ত প্লাস্টিক বা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে মুড়ে রাখুন। এতে কম ছড়াবে ইথিলিন, ধীরে পাকবে কলা।

Shamol Bangla Ads

কলা যতক্ষণ কাঁচা আছে ততক্ষণ ঘরের উষ্ণতাতে রাখাই ভালো। পাকা কলা আবার ফ্রিজে রাখলে অনেক বেশি দিন পর্যন্ত ভালো থাকে। তবে সব কলা একসঙ্গে রাখবেন না। কলার খোসা ছাড়িয়ে বায়ুরোধী ব্যাগে ভরে ফ্রিজে রাখতে পারেন, এতে অনেক দিন পর্যন্ত কলা ভালো থাকে। চাইলে ডিপ-ফ্রিজেও রাখতে পারেন। ফ্রোজেন কলা ৩০ দিন পর্যন্ত ভালো থাকে।

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ শিশুর স্মৃতিশক্তি বাড়াতে সহায়ক যেসব খাবার পরবর্তী সংবাদ যেসব বিষয়ের উপর নির্ভর করে শিশুর উচ্চতা

সর্বশেষ - লাইফ স্টাইল

Shamol Bangla Ads
Shamol Bangla Ads