ads

মঙ্গলবার , ১৬ আগস্ট ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
আগস্ট ১৬, ২০২২ ৪:৩৬ অপরাহ্ণ

শেরপুরের নকলায় নিজ ঘরের ধন্যার সাথে গলায় ফাঁস দিয়ে অজুফা বেগম (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। ১৬ আগস্ট মঙ্গলবার সকা‌লে উপজেলার বড় উরফা ইউনিয়নের দক্ষিন লয়খায় ওই ঘটনা ঘটে। সে ওই গ্রামের আনারুল ইসলামের স্ত্রী।

Shamol Bangla Ads

জানা যায়, দীর্ঘদিন যাবৎ মানসিক সমস্যায় ভুগছিলেন অজুফা বেগম। পরিবারের পক্ষ থেকে সুস্থ্যতার জন্য চিকিৎসা করানো হচ্ছিল। মঙ্গলবার সকাল ১০ টার দিকে নিজের ঘরের শয়নকক্ষের বাশেঁর ধন্যার সাথে গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা করে অজুফা। পরে খবর পেয়ে পুলিশ অজুফার লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

এ ব্যাপারে নকলা থানার এসআই তাপস জানান, খবর পেয়ে অজুফার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Need Ads