ads

শনিবার , ১৩ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় একজনকে ৫০ হাজার টাকা জরিমানা

খবর টি পড়েছেন : ২৭৩
নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় একজনকে ৫০ হাজার টাকা জরিমানা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীর ভোগাই নদীতে ইজারা বর্হিভূত স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১১ আগস্ট বৃহস্পতিবার বিকেলে উপজেলার নিজপাড়া এলাকার ভোগাই নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ওই জরিমানা করা হয়।
জানা যায়, উপজেলার খরস্রোতা ভোগাই নদীর ইজারা বর্হিভূত স্থান হতে অবৈধভাবে বালু উত্তোলন করছিল কতিপয় বালু ব্যবসায়ীরা। এমন অভিযোগে বৃহস্পতিবার বিকেলে ওই এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন। পরে নিজপাড়া এলাকার জনৈক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই এলাকা হতে দুই ট্রাক বালু জব্দ, দুটি মেশিন ও বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন বলেন, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় ব্রহ্মপুত্র নদের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করলেন জেলা… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে পুকুরের পা‌নি‌তে ডু‌বে শিশুর মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads