ads

শুক্রবার , ১২ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্ব হাতি দিবসে শেরপুরে বন্যহাতি সুরক্ষার দাবিতে র‌্যালি

খবর টি পড়েছেন : ৩১৩
বিশ্ব হাতি দিবসে শেরপুরে বন্যহাতি সুরক্ষার দাবিতে র‌্যালি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

‘যদি থাকে হাতির বিহার, রক্ষা পাবে গারোপাহাড়’-এমন শ্লোগানে ১২ আগস্ট শুক্রবার বিশ্ব হাতি দিবসে শেরপুরে সচেতনতামুলক প্রকৃতিপ্রেমী ও পরিবেশবাদীরা। নবগঠিত প্রকৃতি ও জীবন ক্লাব এবং বার্ড কনজারভেশন

Shamol Bangla Ads

সোসাইটি শেরপুর জেলা কমিটির যৌথ উদ্যোগে শহরের নিউমার্কেট চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে প্রকৃতি ও জীবন ক্লাব শেরপুর জেলা কমিটির উপদেষ্টামন্ডলী ও সদস্যরা এবং বার্ড কনজারভেশন সোসাইটির নেতৃবৃন্দ ও সুধীবৃন্দ অংশগ্রহণ করেন।

পরে নিউমার্কেট সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ প্রাঙ্গণে পথসভায় বক্তব্য রাখেন প্রকৃতি ও জীবন ক্লাব শেরপুর জেলা কমিটির উপদেষ্টা কমিটির
সদস্য ফকির শহীদুজ্জামান শহীদ। এসময় শেরপুর প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়কারী হাকিম বাবুল, উপদেষ্টা কমিটির সদস্য জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ, এস.এম আবু হান্নান, কার্যকরি কমিটির সভাপতি মো. আব্দুল কাদির, সাধারণ সম্পাদক জ্যোতি পোদ্দার, সাংগঠনিক সম্পাদক শরণ রায়, বার্ড কনজারভেশন সোসাইটির সভাপতি সুজয় মালাকার সদস্য মিঠুন কোচ, লিটন চন্দ্র সাহা, শাহরিয়ার মিশুক, শেরপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক শাহরিয়ার সুলতানা শুভ্রা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান থেকে গারোপাহাড়ের বন্যহাতি সুরক্ষায় হাতির করিডোর, চলাচলের পথ ও আবাসস্থল সংরক্ষণ, বনে হাতির খাবার উপযোগী বনায়ন এবং শেরপুরের সীমান্ত জনপদের পাহাড়ি অঞ্চলে বন্যহাতি সুরক্ষায় হাতির অভয়ারণ্য সৃষ্টির দাবি জানানো হয়।

Shamol Bangla Ads

এদিকে, বিশ্ব হাতি দিবস উপলক্ষে বনবিভাগ এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক ও শ্রীবরদীর বালিজুড়ি রেঞ্জ কার্যালয় এলাকায় সচেতনতামুলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বনবিভাগের কর্মকর্তা-কর্মচারি, এলিফেন্স রেসপন্স টিমের সদস্য ও স্থানীয় অধিবাসীরা অংশগ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত পরবর্তী সংবাদ শ্রীবরদীতে বিশ্ব হাতি দিবস পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads