শেরপুরের নকলায় মৃগী নদীর পানিতে ডুবে মোফাজ্জল হোসেন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ১১ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলার কাজাইকাটা এলাকার ব্রক্ষ্মপুত্রের শাখার মৃগী নদীতে ওই ঘটনা ঘটে। মোফাজ্জল হোসেন স্থানীয় মৃত চান মিয়ার পুত্র।

জানা যায়, কৃষক মোফাজ্জল হোসেন বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আমন ধান রোপনের কাজে নদীর ওপারে যাওয়ার জন্য মৃগী নদী সাঁতরিয়ে পার হওয়ার সময় নদীর মাঝপথে ডুবে যান। পরে স্থানীয় লোকজন মোফাজ্জল হোসেনের লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান জানান, কৃষক মোফাজ্জল হোসেন নদী ওপারে ধান লাগানোর জন্য নদী সাঁতরিয়ে পার হওয়ার সময় মাঝপথে ডুবে মৃত্যুবরণ করেন। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজুর প্রস্তুতি চলছে।









