জ্বালানি তেলের পরিমাপে কারচুপি করার অভিযোগে শেরপুরের মমিনবাগ সার্ভিস স্টেশন নামে এক ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ১০ আগস্ট বুধবার দুপুরে ওই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভোক্তা অধিকারের তথ্যমতে, পেট্রোল ও অকটেন পরিমাপে কমে বিক্রি করছে- এমন অভিযোগের প্রেক্ষিতে শহরের মমিনবাগ সার্ভিস স্টেশনে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ওইসময় অভিযোগ সত্য প্রমাণিত হলে ওই স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে তাদের তেল বিক্রিতে সঠিক মাপ দিয়ে বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে পৌর স্যানিটারী ইন্সপেক্টর শাহজাদা খানসহ জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

শেরপুর ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক রুবেল আহম্মেদ বলেন, জনস্বার্থে এরকম অভিযান অব্যাহত থাকবে।









