ads

বুধবার , ১০ আগস্ট ২০২২ | ৩০ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নৃ-জনগোষ্ঠির ২ মুক্তিযোদ্ধাকে সম্মাননা

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
আগস্ট ১০, ২০২২ ১২:১২ পূর্বাহ্ণ

শেরপুরে নৃ-জনগোষ্ঠির ২ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানানো হয়েছে। সম্মাননাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধারা হলেন ঝিনাইগাতীর গান্ধিগাঁও এলাকার নবীন কোচ এবং নালিতাবাড়ীর বেলতৈল এলাকার কালাচাঁন হাজং। ৯ আগস্ট মঙ্গলবার বিকেলে ঝিনাইগাতী উপজেলার গাজনী এলাকার কমপেসন মিলনায়তনে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে অতিথিরা ওই দুই মুক্তিযোদ্ধাকে উত্তরীয় পড়িয়ে দেন এবং বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন।

Shamol Bangla Ads

দি ইন্টারন্যাশনাল ডে অব দ্যা ওয়ার্ল্ডস ইনডিজিনিয়াস পিপলস ২০২২ উপলক্ষে নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন, কোচ আদিবাসী ইউনিয়ন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ, জিবিসি বাংলাদেশ বাবেলাকোনা সার্কিট, বর্মন ও হাজং কল্যাণ পরিষদ, আইইডি সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে গঠিত উদযাপন কমিটির উদ্যোগে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে কোচ, গারো, হাজং ও বর্মন জাতিগোষ্ঠির সাংস্কৃতিক ও উপকরণ প্রদর্শনী এবং পরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

প্রীতি ফুটবল ম্যাচে শ্রীবরদী নৃ-জনগোষ্ঠি একাদশ ৪-৩ গোলে ঝিনাইগাতী নৃ-জনগোষ্ঠি একাদশকে হারিয়ে জয়লাভ করে। পাস্টার জনার্দন বনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে শেরপুর প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান, শিক্ষক আবুল কালাম আজাদ, মাস্টার হিরণ বর্মন, নারী নেত্রী নাসরিন বেগম ফাতেমা, কবি প্রাঞ্জল এম. সাংমা, নারী উদ্যোক্তা আইরীন পারভীন, উন্নয়ন কর্মী রয়েল কোচ, সুজল সাংমা, মিঠুন কোচ, মাধব হাজং প্রমুখ বক্তব্য রাখেন।

Shamol Bangla Ads

এ অনুষ্ঠান থেকে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভুমি কমিশন এবং শেরপুর জেলায় একটি আদিবাসী কালচারাল একাডেমি স্থাপনের প্রয়োজনীয়তা ও দাবি জানানো হয়। অনুষ্ঠানে কোচ, গারো, হাজং, বর্মন, হদি জনগোষ্ঠির শতাধিক নারী-পুরুষ ছাড়াও শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, উদীচী, বার্ড কনজারভেশন শেরপুর, পিলাচ, বর্মন ছাত্র পরিষদ, আইপি হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম (এইচআরডি) নেতৃবৃন্দ ও সুুধীবৃন্দ অংশগ্রহণ করেন।

Need Ads