ads

সোমবার , ৮ আগস্ট ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন ও চেক বিতরণ

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
আগস্ট ৮, ২০২২ ২:৩৭ অপরাহ্ণ

নকলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সেলাই মেশিন, আর্থিক অনুদানেরর চেক বিতরণ ও আলোচনা সভা হয়েছে। ৮ আগষ্ট সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এসবের আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. ইসহাক আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোমানা ইয়াসমিন, ওসি (তদন্ত) ইসকান্দার হাবিব, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু হামযা কনক প্রমুখ।

অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত দু:স্থ, বিধবা ও স্বামী পরিত্যাক্তা ৭ জন মহিলাকে সেলাই মেশিন ও ৫ জনকে আর্থিক অনুদানেরর চেক দেওয়া হয়।

Need Ads