ads

রবিবার , ৭ আগস্ট ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
আগস্ট ৭, ২০২২ ৭:১১ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে পানিতে ডুবে ৭ বছরের এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। ৭ আগস্ট রবিবার দুপুরে উপজেলার ভেলুয়া ইউনিয়নের চকবন্দি কবিরাজপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। শিশুটির নাম মনিকা আক্তার। সে ওই গ্রামের মন্ডল মিয়ার মেয়ে।

Shamol Bangla Ads

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, শিশুটি শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলো। তার স্বাভাবিক চলাফেরায় কষ্ট হতো। রবিবার দুপুরে তার বাবা-মা দুজনেই কাজের জন্য মাঠে যায়। ওই সময় বাড়ির পিছনে বাঁশঝাড়ের কাছে গর্তের পানিতে পড়ে ডুবে যায়। পরে আশপাশের লোকজন ওইখানে তার লাশ ভাসতে দেখে উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বলেন, শিশুটি প্রতিবন্ধী। বাড়িতে কেউ না থাকায় মেয়েটি পানিতে ডুবে মারা যায়।

Need Ads