ads

রবিবার , ৭ আগস্ট ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও পানিতে ডুবে ২ জনের মৃত্যু

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
আগস্ট ৭, ২০২২ ১:২৪ পূর্বাহ্ণ

শেরপুরের নকলায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও পানিতে ডুবে ২ জনের মৃত্যু হয়েছে। ৬ আগস্ট শনিবার পুকুরের পানিতে পড়ে রুবেল মিয়া (২০) নামের এক যুবকের মৃত্যু হয়। সে নকলা ইউনিয়নের ধনাকুশা পূর্বপাড়া এলাকার জব্বার আলীর পুত্র।

Shamol Bangla Ads

অপরদিকে ব্যাটারিচালিত ইজিবাইকের তারে বিদ্যুতায়িত হয়ে খালেদা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা মারা গেছেন। তিনি উপজেলার ধুকুরিয়া এলাকার নজরুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার সকাল থেকে রুবেল মিয়া নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরে তার লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। রুবেল মৃগি রোগী ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। আর খালেদা বেগম রাত ৯টার দিকে ব্যাটারিচালিত ইজিবাইকের চার্জারের বিদ্যুতায়িত তারে জড়িয়ে মারা যান। পরিবারের লোকজনের ধারণা, তারটি পূর্ব থেকেই বিদ্যুতায়িত ছিল।

Shamol Bangla Ads

দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুশফিকুর রহমান বলেন, ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Need Ads