ads

শুক্রবার , ৫ আগস্ট ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ৭৭৫ পিস ইয়াবাসহ আটক ২

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
আগস্ট ৫, ২০২২ ৮:০১ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে ৭৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪। ৪ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ভারেরা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সামনের রাস্তা থেকে তাদের আটক করা হয়।

Shamol Bangla Ads

আটককৃতরা হলেন উপজেলার কুরুয়া এলাকার আবুল কাশেম তালুকদারের ছেলে মোঃ রুহুল আমিন (৩২) ও ভারেরা এলাকার মৃত শুকুর মাহমুদের ছেলে মো. বিল্লাল হোসেন।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল জেলার শ্রীবরদী উপজেলার ভারেরা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সামনে অভিযান চালায়। ওইসময় পাকা রাস্তার উপর থেকে দুই মাদক কারবারি মো. রুহুল আমিন ও মো. বিল্লাল হোসেনকে আটক করে। পরে তাদের তল্লাশি করে ৭৭৫ পিস ইয়াবা জব্দ করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২ লাখ ৩২ হাজার ৫০০ টাকা।

Shamol Bangla Ads

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিকউজ্জামান জানান, গ্রেপ্তারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন যাবত শেরপুর জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। ওই ঘটনায় তাদের বিরুদ্ধে শ্রীবরদী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Need Ads