ads

শুক্রবার , ৫ আগস্ট ২০২২ | ৩০ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপু‌রে বা‌লি‌শের ভেত‌রে ফেনসিডিল বহনকালে ২ যুবক আটক

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
আগস্ট ৫, ২০২২ ৮:৪২ অপরাহ্ণ

শেরপুরে অভিনব কায়দায় বালিশের ভেতর বহনকা‌লে ১৩৮ বোতল ফেনসিডিলসহ ২ যুবককে আটক করেছে র‌্যাব-১৪। ৫ আগস্ট শুক্রবার দুপুরে সদ‌রের শিমুলতলীর দিকপাড়া এলাকা থে‌কে তা‌দের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন কু‌ড়িগ্রা‌মের চিলমারী থানার আকন্দপাড়ার হযরত আলীর ছে‌লে নান্টু (৩০) ও একই এলাক‌ার মৃত খোকন মিয়ার ছে‌লে ফয়সাল আলী হৃদয় (১৯)।
র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল শেরপুর সদ‌রের শিমুলতলীর দিকপাড়া এলাকার জনৈক লিচু মিয়া‌র চা‌য়ের দোকা‌নের সাম‌নে অ‌ভিযান চালায়। ওইসময় প্রথ‌মে নান্টু ও ফয়সাল আলী হৃদয়‌কে আটক ক‌রে র‌্যা‌বের সদস‌্যরা। প‌রে তাদের হেফাজ‌তে থাকা বালিশের ভেতর অভিনব কায়দায় রাখা ১৩৮ বোতল ফেন‌সি‌ডিল, নগদ ৪ হাজার টাকা, এক‌টি মোটরসাই‌কেল, দুই‌টি মোবাইল, এক‌টি ট্রা‌ভেল ব‌্যাগ, দুইটা বা‌লিশ, এক‌টি রেইন‌কোর্ট জব্দ করা হয়। উদ্ধারকৃত ফেন‌সি‌ডিলের বর্তমান বাজারমূল‌্য আনুমা‌নিক ২ লাখ ৭ হাজার টাকা।

Shamol Bangla Ads

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিকউজ্জামান জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবত শেরপুর জেলাসহ বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। তা‌দের বিরু‌দ্ধে সদর থানায় মাদক আই‌নে মামলা দা‌য়ে‌র করা হ‌য়ে‌ছে।

Need Ads