ads

মঙ্গলবার , ২ আগস্ট ২০২২ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ী সীমান্তে বন্যহাতির আক্রমণে বৃদ্ধ কৃষক নিহত

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
আগস্ট ২, ২০২২ ১১:১৪ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারত সীমান্তবর্তী পাহাড়ি পল্লী মায়াঘাসি পাহাড়ে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে ছমেদ আলী ওরফে আহালু (৬৫) নামে এক বৃদ্ধ কৃষক নিহত হয়েছেন। ২ আগস্ট মঙ্গলবার দুপুরের কোন এক সময় বন্যহাতির আক্রমণের ওই ঘটনা ঘটে। নিহত ছমেদ আলী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাসি গ্রামের মৃত অসীম উদ্দিনের ছেলে।

Shamol Bangla Ads

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে বৃদ্ধ কৃষক আব্দুস সামাদ ওরফে আহালু মায়াঘাসি পাহাড়ে গবাদি পশুর জন্য ঘাস কাটতে যান। এরপর থেকে তিনি নিখোঁজ হন। সন্ধ্যা পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফিরেননি। পরে বাড়ির লোকজন তার সন্ধানে সন্ধ্যায় পাহাড়ে খুঁজতে গেলে পাথরছিলা পাহাড়ে পিষ্ট অবস্থায় রক্তাক্ত লাশ পাওয়া যায়। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা, বন বিভাগের লোকজনসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে ছুটে যান। পরে রাত দশটার দিকে তার লাশ উদ্ধার করে নিয়ে আসা হয়।

ধারণা করা হচ্ছে, ঘাস কাটার সময় বন্যহাতি অতর্কিতে তার উপর আক্রমণ চালিয়ে পায়ে পিষ্ট করে হত্যা করে।
উল্লেখ্য, গত কয়েকদিন যাবত বন্যহাতির দলটি খাদ্যের সন্ধানে মায়াঘাসি পাহাড়ের গহীনে অবস্থান করছিল।

Shamol Bangla Ads

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Need Ads
error: কপি হবে না!