শেরপুরের ঝিনাইগাতীতে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি মেলা-২০২২ এর উদ্বোধন করা হয়েছে। ২ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে ওই মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন দিলদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা দিলরুবা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাসেম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লাইলী বেগম, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদ আকন্দ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জহুরুল ইসলাম।
এর আগে কৃষি মেলার প্রধান ফটকে ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে একটি করে ফলজ বৃক্ষ বিতরণ করেন অতিথিরা।

এ কৃষি মেলায় মোট ১৬টি স্টল বসেছে। মেলার স্টলসমূহ প্রতিদিন সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।




