ads

মঙ্গলবার , ২ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে গৃহবধূর আত্মহত্যা : স্বামী আটক

খবর টি পড়েছেন : ২৭২
নালিতাবাড়ীতে গৃহবধূর আত্মহত্যা : স্বামী আটক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে পারিবারিক কলহের জের ধরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে আছিয়া বেগম (২২) নামে এক গৃহবধু। ২ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের উত্তর পলাশিকুড়া গ্রামে ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামী আবু হানিফকে আটক করেছে পুলিশ।

Shamol Bangla Ads

জানা যায়, প্রায় তিন বছর আগে পলাশীকুড়া গ্রামের আলাল উদ্দিনের ছেলে কাঠমিস্ত্রী আবু হানিফের সাথে পার্শ্ববর্তী বাতকুচি গ্রামের আবু বকরের কন্যা আছিয়া বেগমের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী ও শ্বশুর-শাশুড়ির সাথে পারিবারিক কলহ লেগে ছিল। গেল সপ্তাহে ওই কলহের জের ধরে আছিয়া পিতার বাড়ি চলে যায়। তিন-চার দিন পর পুনরায় সে স্বামীর বাড়ি আসে। গতকাল সোমবার রাতে পুত্রবধূ আছিয়ার কাছে চা খেতে চান শাশুড়ি হাজেরা বেগম। এতে আছিয়া অস্বীকৃতি জানালে বৌ-শাশুড়ির মাঝে বাগ-বিতন্ডা হয়। একপর্যায়ে স্বামী আবু হানিফ স্ত্রী আছিয়াকে চড়-থাপ্পড় দেন।

এদিকে মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো রান্নাবান্না শেষে স্বামী-স্ত্রী মিলে নাস্তা শেষ করে এবং স্বামী আবু হানিফ কাজে চলে যায়। এ সুযোগে সবার অজান্তে নিজ ঘরের ধর্ণার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আছিয়া। পরে বেলা ১১টার দিকে ঘরের দরজা বন্ধ দেখে শাশুড়ি ডাকাডাকি করে পুত্রবধূর ঝুলন্ত লাশ দেখতে পান।

Shamol Bangla Ads

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী আবু হানিফকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ভোক্তা অধিকার আইনে ২ প্রতিষ্ঠানে ২০ হাজার… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads