ads

মঙ্গলবার , ২ আগস্ট ২০২২ | ১০ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে সুদের টাকা আদায়ে শিশু অপহরণ : পুলিশের হস্তক্ষেপে উদ্ধার

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
আগস্ট ২, ২০২২ ১:৩৭ পূর্বাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে সুদের টাকা আদায় করতে না পেরে ঋণগ্রহীতার শিশুপুত্র মো. সংগ্রাম (১০) কে অপহরণ করার অভিযোগ ওঠেছে মোফাজ্জল হোসেন (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। পরে পুলিশ অভিযান চালিয়ে ১ আগস্ট সোমবার সন্ধ্যায় পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার নলজোড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই শিশুকে উদ্ধার করেছে।

Shamol Bangla Ads

এর আগে ৩১ জুলাই রবিবার ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের মালিঝিকান্দা দেবোত্তরপাড়া গ্রাম থেকে ওই শিশুকে অপহরণ করা হয়। অপহৃত শিশু একই গ্রামের মো. আব্দুল হালিমের ছেলে ও মালিঝিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

জানা যায়, গত ৭-৮ মাস আগে ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা দেবোত্তরপাড়া গ্রামের দাদন ব্যবসায়ী মো. আব্দুল করিমের স্ত্রী মর্জিনা বেগমের (৫০) কাছ থেকে ৫০ হাজার টাকা সুদে ঋণ নেয় সংগ্রামের বাবা-মা। ওই ঋণের জামিনদার হন একই গ্রামের মৃত নূর মোহাম্মদ সরকারের ছেলে মো. মোফাজ্জল হোসেন। কিছুদিন পর ওই টাকার সুদ বাবদ ১৮ হাজার টাকা এবং আসল থেকে আরও ১৫ হাজার টাকা দাদন ব্যবসায়ী মর্জিনা বেগমকে ফেরত দেয় সংগ্রামের বাবা-মা। বাকী টাকা পরিশোধের জন্য সংগ্রামের বাবা-মা সময় চাইলে সুদ-আসলসহ আরও দুই লাখ টাকা দাবি করে মর্জিনা বেগম ও জামিনদার মোফাজ্জল। ওই দাবিকৃত টাকা পরিশোধ না করলে শিশু সংগ্রামকে অপহরণের হুমকি দেয় মোফাজ্জল হোসেন। কিন্তু কম সময়ের মধ্যে দাবিকৃত দুই লাখ টাকা পরিশোধ করতে অপরাগতা প্রকাশ করে সংগ্রামের বাবা-মা।

Shamol Bangla Ads

পরে রবিবার দুপুরে মোফাজ্জল শিশু সংগ্রামকে অপহরণ করে। বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড় শুরু হয়। খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ শিশু সংগ্রামকে উদ্ধারে অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে সোমবার সন্ধ্যায় পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার নলজোড়া বাজার থেকে অপহৃত শিশু সংগ্রামকে উদ্ধার করা হয়। ওইসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোফাজ্জল সটকে পড়ে। ওই ঘটনায় সংগ্রামের নানী জুলেখা বেগম বাদী হয়ে ঝিনাইগাতী থানায় অপহরণের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া মঙ্গলবার দুপুরে জানান, ওই ঘটনায় থানায় অপহরণের অভিযোগে একটি মামলা করা হয়েছে। ইতোমধ্যে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। একইসাথে অপহরণকারীকে গ্রেফতারে অভিযান চলছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads