শেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ৩১ জুলাই রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ডিসি উদ্যান চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

ওইসময় তিনি বলেন, আমাদের নিজেদের প্রয়োজনেই গাছ লাগাতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন কোন খালি জায়গা রাখা যাবে না। কাজেই বসতবাড়িসহ সব খালি জায়গায় বৃক্ষরোপণ করতে হবে।
মেলা উদ্বোধনকালে জেলা প্রশাসক সাহেলা আক্তার, বিভাগীয় বন কর্মকর্তা এ কে এম রহুল আমিন, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম সিভিল সার্জন ডা. অনুমপ ভট্টাচার্য্য, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, জেলা কৃষি বিভাগের প্রশিক্ষণ কর্মকর্তা সুলতান আহম্মেদ, পৌর প্যানেল মেয়র-১ নজরুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

মেলায় সরকারি বিভিন্ন দপ্তর ও নার্সারি মালিকসহ সব মিলিয়ে ৪৫টি স্টল বসেছে।




