ads

শনিবার , ৩০ জুলাই ২০২২ | ১০ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ পথচারি নিহত

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
জুলাই ৩০, ২০২২ ১০:৪৭ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে মোটরসাইকেলের ধাক্কায় ফজল হক (৬৫) নামে এক পথচারি নিহত হয়েছেন। ৩০ জুলাই শনিবার রাতে উপজেলা সদরের ডাকাবর এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত ফজল উপজেলার নলকুড়া ইউনিয়নের পশ্চিম ডাকাবর গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে ফজল হক ঝিনাইগাতী-শেরপুর সড়কের ডাকাবর ব্র্যাক অফিসের সামনে রাস্তা পারাপারের সময় রাংটিয়া থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ফজলকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এদিকে ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনা কবলিত এলাকা থেকে মোটরসাইকেলসহ চালক শান্তকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে। শান্ত শেরপুর জেলা সদরের বাসিন্দা বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফজল হকের লাশ শেরপুর জেলা সদর হাসপাতাল রয়েছে।

Shamol Bangla Ads

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া বলেন, লাশের ময়নাতদন্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads