ads

শনিবার , ৩০ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে পাট চাষে কৃষকদের আগ্রহী করতে মাঠ দিবস অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৩৫৪
নালিতাবাড়ীতে পাট চাষে কৃষকদের আগ্রহী করতে মাঠ দিবস অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে পাট চাষে কৃষকদের আগ্রহী করতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুলাই শুক্রবার বিকেলে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিউিট আঞ্চলিক কেন্দ্র কিশোরগঞ্জের আয়োজনে নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়নের বৈাশাখী বাজার সংলগ্ন মাঠে ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

বাংলাদেশ পাট গবেষলা ইনস্টিউিটের মহাপরিচালক (ডিজি) কৃষিবিদ ড. মো.আবদুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোকছেদুর রহমান লেবু।

অনুষ্ঠানের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষিবিদ ড. মো. মাহমুদ আল হোসেন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মওদুত আহমেদ, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা, সংরক্ষিত নারী ইউপি সদস্য রহিমা আকতার ও কৃষক মোহাম্মদ আলী।

Shamol Bangla Ads

বাংলাদেশ পাট গবেষলা ইনস্টিউিটের মহাপরিচালক কৃষিবিদ ড. মো. আবদুল আউয়াল বলেন, ধান আমাদের প্রধান ফসল। তাই বোরো ধান আবাদের পর ওই জমিতে পাট চাষ করে পরবর্তিতে আবার ওই জমিতেই আমন ধান আবাদ করতে হবে। একই জমিতে তিনটি ফসল আবাদ করলে কৃষকরা লাভবান হবেন। পাট চাষ করতে বিনামূল্যে বীজ দেওয়াসহ যত ধরনের সহাতার প্রয়োজন আমরা দেবো। হারিয়ে যাওয়া সোনালী আশ পাটকে আমরা আবার ফিরিয়ে আনবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষকদের বাঁচিয়ে রাখতে সব ধরনের সহায়তা করে যাচ্ছে। তাই আপনারা বেশী বেশী করে পাট চাষ করবেন।

ওই মাঠ দিবসে ইউনিয়নের ৬০ জন কৃষক অংশগ্রহণ করে। পরে ইউনিয়নের সফল ৮ জন কৃষকের মাঝে পাট কাটার বিভিন্ন সরঞ্জামাদী বিতরণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে সেতু ভেঙে ভোগান্তিতে ৬ গ্রামের মানুষ পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ পথচারি নিহত

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads