ads

বুধবার , ২৭ জুলাই ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সমাজকর্ম দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুলাই ২৭, ২০২২ ২:২৩ পূর্বাহ্ণ

‘সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব’ এ প্রতিপাদ্য সামনে রেখে সমাজকর্ম দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ২৬ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ কালেক্টরেট প্রাঙ্গণে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন। পরে র‌্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

Shamol Bangla Ads

র‌্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় শেরপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

শেরপুর জেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারি মো. শরাফত আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারি পরিচালক আবু ইলিয়াস মল্লিক, শেরপুর প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, ব্র্যাক শেরপুর জেলা সমন্বয়ক ফারহানা মিল্কী।

Shamol Bangla Ads

ওইসময় জেলা সমাজসেবা অফিসার হাসপাতাল বেলাল হোসেন, উপ-তত্বাবধায়ক শামীমা নাসরিন, সদর উপজেলা অফিসার আরিফুর রহমান, প্রফেশন অফিসার হাসান কিবরিয়াসহ জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads