শেরপুরের শ্রীবরদীতে নিবন্ধিত ও কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপন হয়েছে। শ্রীবরদী এপি ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে ২৬ জুলাই মঙ্গলবার বিকেলে কেক কাটা, আলোচনা সভা, নৃত্যানুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে ওইসব শিশুদের জন্মদিন পালিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার। তিনি পারিবারিক শিক্ষার পাশাপাশি প্রতিষ্ঠানিক শিক্ষা লাভের পরামর্শ দিয়ে বলেন, যারা পড়ালেখায় আগ্রহী না, তাদেরকে এখন সরকার পড়ালেখার সুযোগ দিচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এপি ওয়ার্ল্ড ভিশনের এরিয়া কো-অর্ডিনেটর প্রশান্ত নাফা ৷ শ্রীবরদী এপি ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার প্রকাশ চাম্বু গং এর সভাপতিত্ব অনুষ্ঠানে বক্তব্য দেন সাংবাদিক রেজাউল করিম বকুল, তাসলিম কবির বাবু, এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার ফ্লোরা মাং সাং ও প্রোগ্রাম অফিসার ক্রিষ্টিনা মুক্তা প্রমুখ।

অনুষ্ঠানে নিবন্ধিত ও কমিউনিটির শিশুরা অংশ গ্রহণ করেন।




