ads

মঙ্গলবার , ২৬ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিলেটে বিমানের ফ্লাইটের আবর্জনার ট্রলিতে মিলল ১০ স্বর্ণের বার

খবর টি পড়েছেন : ২৫৫
সিলেটে বিমানের ফ্লাইটের আবর্জনার ট্রলিতে মিলল ১০ স্বর্ণের বার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ময়লার ট্রলি থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে কাতারের দোহা থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটের আবর্জনার ট্রলি স্ক্যান করে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

Shamol Bangla Ads

বিমানবন্দর সূত্রে জানা যায়, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৬ গ্রাম। যার আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা। তবে কে বা কারা স্বর্ণ নিয়ে এসেছেন তা জানতে পারেননি রাজস্ব কর্মকর্তারা। তাই কাউকে আটক করাও সম্ভব হয়নি।

এ বিষয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রাজস্ব কর্মকর্তা নাজ্জাসি পারভেজ বলেন, ‘আমাদের কাছে আগেই তথ্য ছিল যে এই ফ্লাইটে স্বর্ণ আসতে পারে। তাই বিমান অবতরণের পরই আমরা সব যাত্রীদের তল্লাশি করেছিলাম। কিন্তু কোনো যাত্রীর কাছে কিছুই পাওয়া যায়নি। পরে যাত্রীরা বেরিয়ে যাওয়ার পর বিমানের ময়লার ঝুড়ি স্ক্যান করে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

Shamol Bangla Ads

রাজস্ব কর্মকর্তা আরও বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ খোলাবাজারে ডলারের দাম রেকর্ড বেড়ে ১১২ টাকা পরবর্তী সংবাদ ব্যাংক খাতে সাংঘাতিক অপরাধ হচ্ছে: হাইকোর্ট

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads