ads

মঙ্গলবার , ২৬ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ব্যাংক খাতে সাংঘাতিক অপরাধ হচ্ছে: হাইকোর্ট

খবর টি পড়েছেন : ২৬৪
ব্যাংক খাতে সাংঘাতিক অপরাধ হচ্ছে: হাইকোর্ট
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ব্যাংক খাতে দেশের সবচেয়ে বড় অপরাধ হচ্ছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। ২৬ জুলাই মঙ্গলবার এক মামলার শুনানিকালে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই মন্তব্য করেন।

Shamol Bangla Ads

শুনানির একপর্যায়ে আদালত বলেন, সবচেয়ে সাংঘাতিক ক্রাইম হচ্ছে ব্যাংকে। ব্যাংক খাতে বড় বড় অপরাধ হচ্ছে। দেশটাকে পঙ্গু করে দিচ্ছে। এভাবে চললে দেশ এগোবে কীভাবে?

ঋণ জালিয়াতিসংক্রান্ত দুর্নীতির এ মামলায় ইসলামী ব্যাংকের ৪ কর্মকর্তা আজ সকালে হাইকোর্টে হাজির হন। তারা আগাম জামিন চান। শুনানিতে আসামিদের উদ্দেশে হাইকোর্ট বলেন, আপনাদের জেলে পাঠাতাম, তবে টাকার পরিমাণ কম হওয়ায় আত্মসমর্পণের সুযোগ দেওয়া হচ্ছে। আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন আইনজীবী ফৌজিয়া আক্তার।

Shamol Bangla Ads

আদালত আসামিদের আগাম জামিন না দিয়ে ৪ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সিলেটে বিমানের ফ্লাইটের আবর্জনার ট্রলিতে মিলল ১০ স্বর্ণের… পরবর্তী সংবাদ দুর্নীতি মামলায় ওসি প্রদীপের ২০ ও স্ত্রী চুমকির…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads