ads

মঙ্গলবার , ২৬ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীর সোহাগপুর গণহত্যা দিবসের স্মৃতিচারণ ॥ বীরাঙ্গনা হাফিজা কাঁদলেন, কাঁদালেন

খবর টি পড়েছেন : ৩০৮
নালিতাবাড়ীর সোহাগপুর গণহত্যা দিবসের স্মৃতিচারণ ॥ বীরাঙ্গনা হাফিজা কাঁদলেন, কাঁদালেন
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

১৯৭১ সালের ২৫ জুলাই হানাদার পাকবাহিনী ও তাদের দোসর রাজাকার আলবদর বাহিনী শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাঁকরকান্দি ইউনিয়নের সোহাগপুর গ্রামে নৃশংস গণহত্যা সংগঠিত করে। ওইদিন সকাল ৭টা থেকে ৯টার মধ্যে গ্রামের ১৮৭ জন পুরুষ মানুষকে গুলি করে বেয়নেট দিয়ে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। ধর্ষণের শিকার হন অসংখ্য নারী। গ্রামের সকল পুরুষ মানুষকে মেরে ফেলায় মুক্তিযুদ্ধের পর গ্রামটির নাম দেওয়া হয় বিধবা পল্লী।

Shamol Bangla Ads

গণহত্যা দিবস উপলক্ষে ২৫ জুলাই সোমবার বিকেলে বিধবাপল্লীতে এক স্মরণসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, পৌর মেয়র আবু বকর সিদ্দিক বাক্কার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূরল ইসলাম হিরো, সাংবাদিক এম এ হাকাম হীরা প্রমুখ বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন জীবিত ২৩ জন বিধবাসহ স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

সভায় সেই দিনের নৃশংস ঘটনার স্মৃতিচারণ করেন রাষ্ট্রপক্ষের সাক্ষী শহীদ ইব্রাহিমের স্ত্রী বীরঙ্গনা হাফিজা বেওয়া। তাঁর স্মৃতিচারণ শুনে উপস্থিত লোকজন চোখের পানি ধরে রাখতে পারেননি। তার ভাষ্য, ২৫ জুলাই সকালে পাকবাহিনী এসেই গ্রামে যাকে যেখানে পেয়েছে তাকেই গুলি করে মেরেছে। তার স্বামী ইব্রাহিম পাক বাহিনী আসার কথা শুনে বাড়িতেই একটি ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেন। সেখানে পরিবারে ৯জন পুরুষ সদস্য ছিলেন। কিছুক্ষণ পর বাড়িতে ঢুকে হানাদার বাহিনী। দরজা ভেঙ্গে সবাইকে বের করে নিয়ে আসে এবং একজন একজন করে সবাইকে গুলি করে হত্যা করে এবং নারীদের উপর পাশবিক নির্যাতন চালায়। তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘সেইদিন আমার বাড়িতে কারবালা হইছে। স্বামী, দেওর, শ্বশুর-শাশুড়িসহ ৯জন তাজা মানুষরে আমার চোখের সামনে গুলি কইরা মারছে। বাড়ীর উঠানে রক্তের বন্যা বইছে। একটু কাঁদার সুযোগ দেয় নাই সীমারের দল। তাগরে মাইরা আমগরে উপর অত্যাচার…’ এ কথা বলে তিনি কান্নায় ভেেেঙ্গ পড়েন।

Shamol Bangla Ads

স্মৃতিচারণের পূর্বে জেলা প্রশাসকসহ জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ শহীদের স্মরণে স্থাপিত বিধবাপল্লীর সৌরজায়া স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। আলোচনা সভা শেষে জেলা প্রশাসনের তরফ থেকে জীবিত ১৪ বীরঙ্গনাসহ ২৩ জন বিধবাকে নগদ ১ হাজার করে টাকা, একটি করে শাড়ী, ১০ কেজি চাল, এককেজি করে ডাল, চিনি, গুড়া সাবান ও একটি করে সুগন্ধী সাবানের প্যাকেট উপহার দেওয়া হয়।

ওইসময় জেলা প্রশাসক বলেন, সরকার বিধবাদের জন্য সবকিছু করবে। তিনি বলেন, ইতোমধ্যে ২৯ জন বিধবাকে পাকাবাড়ি করে দেওয়া হয়েছে। ১৪ জন নির্যাতিতা নারীকে বীরাঙ্গনা উপাধি দেওয়া হয়েছে। তারা এখন মুক্তিযোদ্ধা হিসেবে ভাতা পাচ্ছেন। বিধবাপল্লীর সড়ক পাকা হয়েছে। নির্মিত হয়েছে সৌরজায়া স্মৃতিসৌধ। ভবিষ্যতে বিধবাপল্লীতে আরও উন্নয়ন কর্মকান্ড হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় সাবেক তথ্য সচিব ব্যারিস্টার হায়দার আলীর জানাযা… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীর গজনী অবকাশ কেন্দ্রের প্রবেশপথে টোল আদায় ঘর-গেইট…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads