ads

সোমবার , ২৫ জুলাই ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় সাবেক তথ্য সচিব ব্যারিস্টার হায়দার আলীর জানাযা সম্পন্ন

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
জুলাই ২৫, ২০২২ ৯:৫৫ অপরাহ্ণ

সাবেক তথ্য সচিব ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলীর জানাযা ও দাফন শেরপুরের নকলায় অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুলাই সোমবার দুপুর আড়াইটায় উপজেলার নারায়ণখোলার ভোটকান্দি গ্রামের ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

Shamol Bangla Ads

ব্যারিস্টার হায়দার আলী কর্মজীবনে সরকারের তথ্য, বস্ত্র ও পাট, মহিলা ও শিশু, পরিবেশ ও বন এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা জেলার জেলা প্রশাসকও ছিলেন। এছাড়াও তিনি টিমলিডার হিসেবে ফিলিপাইন, থাইল্যান্ড, ফ্রান্স, কেনিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, কেনিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের কূটনৈতিক দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্সসহ মাস্টার্স করে লন্ডনের লিংকনস ইন থেকে ব্যারিস্টার এট ল, এলএলবি অনার্স, ডিপ্লোমা এট ল ডিগ্রি অর্জন করেছিলেন।

এর আগে তিনি রবিবার রাত ১০টা ৫ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অনেক ও গুনগ্রাহী রেখে যান।

Need Ads