শেরপুরের নকলায় সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব বিষয়ক র্যালি ও আলোচনা সভা হয়েছে। ২৬ জুলাই মঙলবার সকালে উপজেলা সমাজসেবা কার্যালয় ওইসব কর্মসূচীর আয়োজন করে। উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ।

বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ।
ওইসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, এনজিও প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।





