ads

মঙ্গলবার , ২৬ জুলাই ২০২২ | ১০ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল জব্দ

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
জুলাই ২৬, ২০২২ ৮:২৯ অপরাহ্ণ

‌‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইগাতীতে ৭ দিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হচ্ছে। এর অংশ হিসেবে ২৬ জুলাই মঙ্গলবার বিকেলে উপজেলার গজারমারি বিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১২৫০ মিটার নিষিদ্ধ ঘোষিত চায়না দুয়ারী কারেন্ট জাল জব্দ করা হয়।

Shamol Bangla Ads

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফারুক আল মাসুদ। জব্দকৃত জালের বর্তমান বাজার মূল্য প্রায় ১ লাখ টাকা। অভিযানকালে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী ও থানা পুলিশ উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়ে ধ্বংস ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, ঝিনাইগাতী সদর ইউনিয়নের গজারমারী ও ধলী বিলে নিষিদ্ধ ঘোষিত ওইসব জাল দিয়ে মাছ ধরা হচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব জাল জব্দ করে এনে উপজেলা পরিষদের পাশে আগুনে পুড়িয়ে তা ধ্বংস করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads