ads

সোমবার , ২৫ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাবেক তথ্য সচিব ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলীর ইন্তেকাল

খবর টি পড়েছেন : ২৫৪
সাবেক তথ্য সচিব ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলীর ইন্তেকাল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সাবেক তথ্যসচিব ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ২৪ জুলাই রাত ১০ টা ৫ মিনিটে রাজধানী ঢাকার ইবনেসিনা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

Shamol Bangla Ads

জানা গেছে, তার লিভারে একটি টিউমার দেখা দেওয়ার পর তার শরীরের হিমোগ্লোবিন কমে যায়। পরে তার পরিবারের সদস্যরা প্রথমে তাকে স্কয়ার হাসপাতালে এবং পরে ইবনে সিনা হাসপাতালে নিলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি তিন ছেলে, স্ত্রীসহ বহু বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে যান। তার তিন ছেলেই ব্যারিস্টার।

ব্যারিস্টার হায়দার আলী কর্মজীবনে সরকারের তথ্য, বস্ত্র ও পাট, মহিলা ও শিশু, পরিবেশ ও বন এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা জেলার জেলা প্রশাসকও ছিলেন। এছাড়াও তিনি টিমলিডার হিসেবে ফিলিপাইন, থাইল্যান্ড, ফ্রান্স, কেনিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, কেনিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের কূটনৈতিক দায়িত্ব পালন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্সসহ মাস্টার্স করে লন্ডনের লিংকনস ইন থেকে ব্যারিস্টার এট ল, এলএলবি অনার্স, ডিপ্লোমা এট ল ডিগ্রি অর্জন করেছিলেন।

Shamol Bangla Ads

তার মৃত্যুর পর রাতে শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল সাংবাদিকদের জানান, ২৫ জুলাই ঢাকা থেকে তার লাশ শেরপুরের নকলার নারায়ণখোলার ভোটকান্দি গ্রামে আনা হবে এবং ওই গ্রামের ঈদগাহ মাঠে বিকেল চারটায় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি মাহমুদুল হক রুবেল ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: হযরত আলী গভীর শোক প্রকাশ করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীর রামচন্দ্রকুড়া ইউপিতে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাঁধা :… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীর ঐতিহাসিক সোহাগপুর গণহত্যা দিবস আজ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads