ads

রবিবার , ২৪ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীর রামচন্দ্রকুড়া ইউপিতে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাঁধা : সংঘর্ষ-গাড়ি ভাংচুর

খবর টি পড়েছেন : ২৪৮
নালিতাবাড়ীর রামচন্দ্রকুড়া ইউপিতে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাঁধা : সংঘর্ষ-গাড়ি ভাংচুর
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাঁধা দেয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ইট-পাটকেল ছুঁড়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভাংচুর করা হয়েছে স্বতন্ত্র প্রার্থীর ভাইয়ের দূরপাল্লার একটি বাস। ২৪ জুলাই রবিবার সকালে তারানী গ্রামে ও বৈশাখী বাজারে নৌকা এবং মোটরসাইকেল সমর্থকদের মধ্যে ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী খোরশেদ আলম খোকা, সংরক্ষিত নারী সদস্য রহিমা বেগম ও কয়েকজন কর্মী মিলে তারানী গ্রামে বাড়ি বাড়ি ভোট চাইতে প্রচারণায় নামেন। ওইসময় নৌকা প্রতীকের কয়েকজন সমর্থক তাদের বাঁধা প্রদান করেন। বাকবিতন্ডার একপর্যায়ে খোকা ফিরে এলে কাশেম নামে তার এক সমর্থককে নৌকা সমর্থকরা মারধর করে। লাঞ্ছিত করা হয় সংরক্ষিত নারী ইউপি সদস্য রহিমা বেগমকে।

এদিকে এ খবর পেয়ে খোকার সমর্থকরা খোকাকে উদ্ধার করে নিয়ে আসতে থাকলে নৌকা সমর্থকরা বৈশাখী বাজারে সমবেত হয়ে বৈঠা ও ইটপাটকেল হাতে উত্তেজনা প্রকাশ করে শ্লোগান দেয়। একপর্যায়ে নৌকা সমর্থকরা ইটপাটকেল ছুঁড়ে মারলে স্বতন্ত্র প্রার্থী খোকার সমর্থক আব্দুর রউফ আহত হন। ওইসময় নৌকা সমর্থকদের হাত থেকে দুটি বৈঠা মোটরসাইকেল সমর্থকরা কেড়ে আলামত হিসেবে রেখে দেন।
অন্যদিকে দুই পক্ষের উত্তেজনায় পড়ে ইটপাটকেলের আঘাতে নৌকা প্রতীকের প্রার্থী জুয়েলের ছেলে আরমানও আহত হন। আহত হন খোকার আরও কয়েকজন সমর্থক। নৌকা সমর্থিতরা ইটপাটকেল ছুঁড়ে ভাংচুর করে স্বতন্ত্র প্রার্থীর ভাই ও যুবলীগের যৌথ মালিকানাধীন দূরপাল্লার বাস ‘সীমান্ত এক্সপ্রেস’। বাসটির গ্লাস ভেঙে প্রায় ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন এর মালিকপক্ষ।

Shamol Bangla Ads

এদিকে আহত আরমান ও রউফকে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ প্রেরণ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে খোরশেদ আলম খোকা জানান, আমি প্রচারণায় তারানী গ্রামে গেলে নৌকার কর্মীরা বাঁধা দেয়। পরে আমার আমার ভাই-ভাতিজার সহযোগিতায় চলে এলে তারা আমার কর্মী কাশেমকে মারধর করে। এরপর বৈশাখী বাজারে এলে সেখানেও আমাদের দেখে শ্লোগান দেয় এবং ইটপাটকেল মারে। এতে দুইপক্ষের লোকজনই আহত হয়।

এ বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী হাফিজুল ইসলাম জুয়েল এর কাছে তথ্য জানতে চেয়ে একাধিকবার মোবাইল ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি। তবে নৌকা সমর্থকদের পক্ষ থেকে বলা হয়েছে, আরমান স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের হামলায় আহত হয়েছে।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, প্রচারণাকে কেন্দ্র করে উভয়পক্ষের মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে পুকুর থেকে কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধার পরবর্তী সংবাদ সাবেক তথ্য সচিব ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ব্যারিস্টার…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads