শেরপুরের শ্রীবরদীতে মামলা তুলে না নেওয়ায় বাদীর বিরুদ্ধে বিবাদীর দেয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী হাসেন আলী ও তার পরিবার। হাসেম আলী উপজেলার ভেলুয়া ইউনিয়নের চকবন্দী গ্রামের মোতালেব মিয়ার ছেলে। ২৩ জুলাই শনিবার বিকেলে স্থানীয় প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হাসেন আলী।

তিনি বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ৩০ জুন একই গ্রামে অঙ্গে মিয়ার ছেলে ফকির আলীও তার লোকজন হাসেম আলীর বাড়িতে হামলা চালায়। ওইসময় হাসেম আলীসহ কয়েকজন গুরুতরভাবে আহত হন। ওই ঘটনায় হাসেম আলী বাদী হয়ে ৭ জুলাই ফকির আলীসহ ৬ জনকে আসামি করে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে মামলা দায়ের করার পর থেকেই ফকির আলী ও তার লোকজন মামলা তুলে নিতে হাসেম আলী ও তার লোকজন নানাভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হমকি প্রদর্শন করে আসছিল।
কিন্তু মামলা তুলে না নেয়ায় ফকির আলীর স্ত্রী দিনারা (৩২) বাদী হয়ে হাসেম আলীর নামে গত ১১ জুলাই শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত মামলা মামলাটি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ

দেন ।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোতালেব, হাবিবুর রহমান ও আক্কাস আলী। সংবাদ সম্মেলনে হাসেম আলী তার নামে মিথ্যা অভিযোগে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, বিষয়টি আমার জানা নেই। জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।




