ads

শনিবার , ২৩ জুলাই ২০২২ | ৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
জুলাই ২৩, ২০২২ ২:৫৪ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে বৈদ্যুতিক পাখার সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিজল ওরফে ডালি (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ২৩ জুলাই শনিবার সকালে উপজেলার তাতিহাটী ইউনিয়নের চককাউরিয়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত ডালি স্থানীয় মৃত ছৈয়দুর রহমানের ছেলে।

Shamol Bangla Ads

জানা যায়, শনিবার সকালে শহিজল ওরফে ডালি তার নিজের ঘরে বৈদ্যুতিক পাখার সংযোগ দিতে যান। ওইসময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে সে। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জান্নাতুল নাইম ডালিয়া বলেন, ওই রোগী হাসপাতালে আনার আগেই মারা গেছে। সম্ভবত ঘটনাস্থলেই শহিজলের মৃত্যু হয়েছে।

Shamol Bangla Ads

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads