শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের অধীনে সি ফোর ডি খাতের আওতায় শেরপুরের বিভিন্ন স্থানে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি/করোনা ভ্যাকসিন গ্রহণ বিষয়ক জনসচেতনতামূলক সড়ক প্রচারণা-মাইকিং করছে জেলা তথ্য অফিস।

এরই অংশ হিসেবে জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় ২০ জুলাই বুধবার নালিতাবাড়ী পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে মাইকিং করা হয়।
এর আগে একইভাবে শ্রীবরদী পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি/করোনা ভ্যাকসিন গ্রহণ বিষয়ক জনসচেতনতামূলক মাইকিং করা হয়।

জেলা তথ্য কর্মকর্তা তাহমিনা আক্তার দিনা শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, গণযোগাযোগ অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী জুলাই ও আগস্ট এ দুই মাস সচেতনতামূলক প্রচারণা চলবে। এছাড়া সদর উপজেলাসহ অন্যান্য উপজেলাতেও নানা ধরনের সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে জেলা তথ্য অফিস।




