ads

সোমবার , ১৮ জুলাই ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুলাই ১৮, ২০২২ ৬:৫৬ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহামেদ মান্নাফের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে শেরপুর জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ১৮ জুলাই সোমবার দুপুরে শেরপুর জেলা হাসপাতালের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ শওকত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়। ওইসময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি শুভ্র দে, সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক কায়েস, হৃদয়, রনি, সোহাগ, উজ্জল, লাভলু, সহ-সাংগঠনিক সম্পাদক আবির, বাবু, প্রচার সম্পাদক মাহিন, শহর ছাত্রদলের সদস্য সচিব খালিদুজ্জামান আসিফ, যুগ্ম আহ্বায়ক সোহাগ দে, রনি ও সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনি, আহসান, সিদ্দিকীসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের নেতা-কর্মী।

এদিকে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ডিউনের নেতৃত্বে শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ ক্যাম্পাস থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Need Ads