ads

শনিবার , ১৬ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ইজিবাইক চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ২১১
শেরপুরে ইজিবাইক চালকের ঝুলন্ত লাশ উদ্ধার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে আয়নাল হক (২২) নামে এক ব্যাটারিচালিত ইজিহবাইক চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৫ জুলাই শুক্রবার সকালে সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের উত্তরকান্দা গ্রামের নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। আয়নাল হক স্থানীয় মনো ফকিরের ছেলে।

Shamol Bangla Ads

জানা যায়, ইজিবাইক চালক আয়নাল মাঝে মধ্যে বিড়ির ভেতর গাঁজা ভরে খেতো। এ নিয়ে পারিবারিক অশান্তি ছিল। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার ৭নং ওয়ার্ডের মেম্বার মান্নান মিয়া আয়নালকে বেদম মারধর করে। এর আগে প্রতিবেশী আহসান নামে এক যুবকের বিরুদ্ধে আয়নালকে মারধরের অভিযোগ উঠে। পরপর দু’দিন মারধরের শিকার হয়ে আয়নাল মানসিকভাবে বেসামাল হয়ে পড়েন। পরে রাগে-অভিমানে সে শুক্রবার সকালে গলায় দড়ি পেঁচিয়ে নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলে পড়লে তার মৃত্যু হয়। খবর পেয়ে সদর থানার পুলিশ গিয়ে দুপুর ২টার দিকে আয়নালের লাশ উদ্ধার করে। পরে সুরতহাল করে লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তবে ইউপি সদস্য মান্নান মিয়া আয়নালকে মারধর করার কথা অস্বীকার করে বলেন, এটা মিথ্যা কথা। ওই ছেলে বাবা-মাকে অত্যাচার করে। তাই তারা আমার কাছে বিচার চেয়েছিল। আমি তাদের চেয়ারম্যানের কাছে যেতে বলেছি।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শেরপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাঈম মো. নাহিদ হাসান বলেন, যুবকের মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য তার লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তারপর আইনী ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ঈদে স্বপ্নপূরণ হয়নি খামারিদের ॥ ৩১ হাজার… পরবর্তী সংবাদ শেরপুর থেকে কর্মস্থলে ফিরতে গুণতে হচ্ছে দ্বিগুণ ভাড়া

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads