শেরপুরের শ্রীবরদীতে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১৪ জুলাই বৃহস্পতিবার উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে পৌর শহরের কলাকান্দা টিএনটি সড়কস্থ জামে মসজিদে বাদ জোহর মিলাদ মাহফিল ও তবারক বিতরণের আয়োজন করা হয়।

অপরদিকে কাকিলাকুড়া ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে খোশালপুর তারাবন এলাকায় জাতীয় পার্টির নেতা মো হামিদুল্লাহ মন্ডলের বাড়ি প্রাঙ্গণে স্মরণ সভা, দোয়া ও মিলাদ এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াস উদ্দিন চেয়ারম্যান।
কাকিলাকুড়া ইউনিয়ন জাতীয় পার্টির সহ-সভাপতি মো আইয়ুব আলী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর শহর জাতীয় পার্টির সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মো হারুন জিলানী সরকার, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো এসএম আশরাফ, শ্রীবরদী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তারেক মো আব্দুল্লাহ রানা, বকশীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো আবু সাইম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইঞ্জিনিয়ার ইকবাল আহসানের জ্যেষ্ঠ পুত্র মো তাওমিদ ইকবাল।

ওই সময় জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের ৩ শতাধিক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন । পরে ৫ শতাধিক দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।









