গেল ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ২ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন ময়মনসিংহ সদর উপজেলার এএফএম সিদ্দিক (৬০) ও নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দুলাল পাল (৬০)। ১৩ জুলাই বুধবার দুপুরে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন ওই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ৪ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ২৬ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ৮ জন করোনা পজিটিভ। নতুন ভর্তি হয়েছেন ১৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন।
জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১০১ জনের নমুনা পরীক্ষা করে ১০ জন করোনা শনাক্ত হয়েছেন।




















