ads

বুধবার , ১৩ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বৃহস্পতিবার থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু

খবর টি পড়েছেন : ২৫৫
বৃহস্পতিবার থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

পবিত্র হজ পালন শেষে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে দেশে ফিরতে শুরু করবেন বাংলাদেশি হজযাত্রীরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি জেদ্দা থেকে ঢাকাগামী যাত্রী নিয়ে বাংলাদেশের উদ্দেশে উড়াল দেবে। তবে ফ্লাইটে কতজন যাত্রী থাকবেন তা এখনো নির্ধারণ হয়নি।

Shamol Bangla Ads

বাংলাদেশ হজ অফিস (ঢাকা) জানিয়েছে, একই দিন সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সেরও (সাউদিয়া) ফ্লাইট রয়েছে। বিমান, সাউদিয়া এবং ফ্লাইনাসের ফ্লাইটে সব হজযাত্রী ফিরতে ৪ আগস্ট পর্যন্ত সময় লাগবে।

এবার বাংলাদেশ থেকে প্রথম দফায় ৫৭ হাজার ৫৮৫ জনকে হজে যাওয়ার সুযোগ দেয় সৌদি সরকার। জুলাইয়ে দ্বিতীয় দফায় অতিরিক্ত ২ হাজার ৪১৫ জনকে পাঠানোর কোটা মঞ্জুর করে তারা।

Shamol Bangla Ads

হজ ব্যবস্থাপনা ও হজ প্রতিনিধিদলসহ এবার ১৬৫টি ফ্লাইটে হজে যান মোট ৬০ হাজার ১৪৬ জন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ হজযাত্রী পরিবহন করেছে, সাউদিয়া পরিবহন করেছে ২৩ হাজার ৯১৯ জন হজযাত্রী, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ৫ হাজার ৮৬৪ জন হজযাত্রী।

এদিকে, বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে মঙ্গলবার সকালে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদারের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের সমন্বয় সভা হয়।

সভায় হজ পরবর্তী হজ ব্যবস্থাপনার করণীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় অন্যান্যের মধ্যে হজ প্রশাসনিক (প্রথম এবং দ্বিতীয়) দলের দলনেতা, কাউন্সিলর (হজ), প্রশাসনিক, চিকিৎসক এবং আইটি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহ মেডিকেলে করোনায় আরও ২ জনের মৃত্যু পরবর্তী সংবাদ সড়ক দুর্ঘটনায় ঈদের ৫ দিনে নিহত ৫১

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads