ads

সোমবার , ১১ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সুস্বাদু বিফ দম কাচ্চি

খবর টি পড়েছেন : ২৬৯
সুস্বাদু বিফ দম কাচ্চি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

কাচ্চি বলতেই খাসির মাংসে। তবে চাইলে কিন্তু গরুর মাংসেরও কাচ্চি তৈরি করা যায়। এবার ঈদে তৈরি করতে পারেন সুস্বাদু স্বাদের গরুর মাংসের কাচ্চি। রেসিপিটি দিয়েছেন আশিকুর ইসলাম

Shamol Bangla Ads

উপকরণ : দেড় কেজি গরুর মাংস, বাসমতি চাল আধা কেজি, টক দই ২ কাপ, লেবুর রস ২ টেবিল চামচ, আদা বাটা চার চা চামচ, রসুন বাটা ৪ টেবিল চামচ, জিরা বাটা ২ চা চামচ, পেঁয়াজ ২ কাপ কুঁচি, ১ কাপ পেঁয়াজ বেরেস্তা, সয়া সস ২ টেবিল চামচ, ওয়েস্টার সস ১ চামচ, টমেটো কেচাপ ২ টেবিল চামচ, লাল মরিচ গোটা ৪ টি, কাঁচা মরিচ ৮ টি, মালাই ৪ চামচ, গুঁড়া দুধ ৪ চামচ, তেজপাতা ৪ টি, বড় এলাচ ৬ পিস, শাহী এলাচ ২ টি, দারুচিনি ৬ টি, লবঙ্গ ৮ টি, শাহ জিরা ২ চামচ, সাদা গোলমরিচের গুঁড়া ১ চা চামচ, পোস্তদানা বাটা ১ চা চামচ , স্টার ২ টি, জয়ফল ১ টি, জয়ত্রী আধা চা চামচ, আলুবোখারা ১০ টি, আটা ২৫০ গ্রাম, ১২ টি কাবাব চিনি,এক কাপ গাওয়া ঘি, কাঠবাদাম ৪ টি, কাজুবাদাম ১০ টি

প্রস্তুত প্রণালি : প্রথমে মাংস ধুয়ে নিন। এবার মাংসে লবণ মাখিয়ে এক ঘণ্টা রেখে দিন। তারপর মাংসটা আবার ধুয়ে পানি ঝরিয়ে নিন। মাংসে টক দই, লেবুর রস, ওয়েস্টার সস, সয়া সস, টমেটো কেচাপ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটাসহ সব মসলা মিশিয়ে দেড় থেকে দুই ঘণ্টা ম্যারিনেট করে রাখুন।

Shamol Bangla Ads

এবার একটি পাত্রে দেড় কাপ পরিমাণে ফুটন্ত গরম পানি নিন। এর মধ্যে শাহ জিরা, কাবাব চিনি ৬ টুকরো দিয়ে আধা চামচ লেবুর রস, চার চামচ ঘি যোগ করে তাতে চাল ঢেলে দিন। এবার ঢাকনা দিয়ে চাল অর্ধ সিদ্ধ করুন।

আরেকটি পাত্রে ২ টেবিল চামচ তেল, চার চামচ ঘি দিয়ে তাতে দুই কাপ পেঁয়াজ ঢেলে দিন। পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে আসলে তার মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো ঢেলে দিন। এবার নাড়াচাড়া করে মাংসগুলো কষিয়ে নিন। সিদ্ধ করার জন্য অল্প করে পানি দিয়ে ঢেকে দিন। ২০ মিনিট পর ঢাকনা খুলুন। যখন পানি তিন ভাগের দুই ভাগ শুকিয়ে যাবে তখন অর্ধ সিদ্ধ করা চাল ঢেলে দিন। এবার চার চামচ ঘি, দুই চাচম গোলাপ পানি, বাদাম কুচি দিয়ে হাড়ির ঢাকনা আটা দিয়ে সিল করে দিন। হাড়ি অল্প আঁচে দমে রাখুন। যদি সম্ভব হয় হাড়ির উপরে কিছু কাঠকয়লা দিন। ৩০ মিনিট পর গরম গরম পরিবেশন করুন। ব্যস, তৈরি হয়ে গেল মজাদার বিফ দম কাচ্চি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গরুর ঝুরা মাংসের রেসিপি পরবর্তী সংবাদ ভ্রমণের সঙ্গী পাওয়ার ব্যাংক

সর্বশেষ - লাইফ স্টাইল

Shamol Bangla Ads
Shamol Bangla Ads