ads

রবিবার , ১০ জুলাই ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
জুলাই ১০, ২০২২ ১১:৩১ অপরাহ্ণ

শেরপুরের নকলা উপজেলায় রাইসকুকারে বিদ্যুতায়িত হয়ে রাজিয়া বেগম কালনী (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

Shamol Bangla Ads

১০ জুলাই রবিবার সকালে উপজেলার মধ্য নকলা গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত নারী ওই গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী ও ২ সন্তানের জননী।

জানা যায়, রবিবার সকাল ৯টার দিকে বাড়ির সবাই ঈদুল আজহার নামাজ পড়তে গেলে রাইসকুকারে খিচুড়ি রান্না করছিলেন রাজিয়া। ওই সময় তিনি বিদ্যুতায়িত হয়ে মারা যান। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Shamol Bangla Ads

এ ব্যাপারে নকলা থানার এসআই তাপস কুমার বণিক জানান, মৃতের পরিবারের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে রাজিয়ার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

Need Ads