ads

রবিবার , ১০ জুলাই ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
জুলাই ১০, ২০২২ ১১:৩৬ অপরাহ্ণ

শেরপুরের নকলায় পুকুরে ডুবে জেলেখা আক্তার (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ১০ জুলাই রবিবার সকালে পাঠাকাটা ইউনিয়নের কৈয়াকুড়ি কান্দাপাড়া গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি মৃত মোহাম্মদ আলীর স্ত্রী।

Shamol Bangla Ads

জেলেখার ছোট ভাই হাতেম আলী জানান, বছর ছয়েক আগে স্বামী মোহাম্মদ আলী মারা যাওয়ার পর থেকে নিঃসন্তান মানসিক ভারসাম্যহীন জেলেখা কৈয়াকুড়ি কান্দাগ্রামে মায়ের সঙ্গে বাস করছিলেন।

রবিবার ভোরে জেলেখা ঘর থেকে বেরিয়ে যান। সকাল ৯টার দিকে বাড়ির পাশে পুকুরে তাঁর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

Shamol Bangla Ads

নকলা থানার এসআই পুলক চন্দ্র রায় বলেন, জেলেখা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে শুনেছি। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads